জাতীয়নিশ্চিত

মোহাম্মদপুরে পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগে ছিল ৯টি ককটেল

প্রকাশিত: 1 মিনিট পাঠ
মোহাম্মদপুরে পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগে ছিল ৯টি ককটেল
এক নজরে
  • রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিত্যক্ত একটি ভ্যানিটি ব্যাগ থেকে নয়টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)
  • এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ভ্যানিটি ব্যাগে রাখা ককটেলগুলো শনাক্ত করা হয়
  • সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা হতে ভ্যানিটিব্যাগে নাশকতার উদ্দেশ্যে রাখা ৯টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।

আজ সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা উদ্যান এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায় এসআরবি-২-এর একটি দল।

এসআরবি-২ জানায়, তারা নিজস্ব গোয়েন্দা জানতে পারে যে, মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে নাশকতার উদ্দেশ্যে বেশকিছু ককটেল গচ্ছিত রাখা…

এসআরবি-২-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করা হয়েছে।

ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতা ও জনমনে আতঙ্ক তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে নিরাপদে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যায়।

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।