জাতীয়যাচাই চলছে [A]

তিন দিনের সফরে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

1 মিনিট পাঠ
তিন দিনের সফরে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
এক নজরে
  • আজ (৩০ সেপ্টেম্বর) বুধবার বাংলাদেশ সফর প্রসঙ্গে স্কট ম্যাকডোনাল্ড বলেন, ১৯৫১ সাল থেকে বাংলাদেশে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল
  • শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে
  • শিক্ষা, ইংরেজি ভাষা, শিল্প ও সংস্কৃতি এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য

তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড। আজ (৩০ সেপ্টেম্বর) বুধবার বাংলাদেশ সফর প্রসঙ্গে স্কট ম্যাকডোনাল্ড বলেন, ১৯৫১ সাল থেকে বাংলাদেশে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল।

শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে।

শিক্ষা, ইংরেজি ভাষা, শিল্প ও সংস্কৃতি এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য।

সফরের প্রথম দিনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সফরকালে ঢাকা ও রাজশাহীতে সরকারের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, তরুণ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

দুই দেশের অভিজ্ঞতা ও ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের শেখা এবং একসঙ্গে কাজ করার আরও সুযোগ তৈরি করতে তিনি আগ্রহী।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রাধিকার এবং দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে যোগাযোগ ও জ্ঞান বিনিময়ে তাদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2

আরও পড়ুন