চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ চাল পাচারের চেষ্টা, ইউপি সচিব সাময়িক বরখাস্ত

- প্রশাসন সূত্র জানায়, মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছিল
- বিষয়টি জানতে পেরে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশে চালবাহী গাড়িটি হাজীগঞ্জ এলাকা থেকে ঘুরিয়ে চাঁদপুরে ফিরিয়ে আনা হয়
- চাল পাচারের কারণ ও এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে
চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ সরকারি খাদ্যসহায়তার (ভিজিএফ) পাঁচ টন চাল পাচারের চেষ্টার অভিযোগে জব্দ করা হয়েছে।
অভিযোগ, চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি গুদাম) থেকে সেসব চাল জেলেদের না দিয়ে বিক্রির উদ্দেশ্যে রোববার রাতে একটি মিনি পিকআপে করে কুমিল্লার লাকসামের দিকে পাঠানো হচ্ছিল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলেদের জন্য বরাদ্দ সরকারি সম্পদ আত্মসাতের চেষ্টার সঙ্গে জড়িত যেকোনো প্রভাবশালী ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁদপুর সদর উপজেলার এক ইউপি কর্মকর্তাকে আজ সোমবার দুপুরে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নির্দেশে ইউপি সচিব গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





