ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ‘অ্যাকাউন্টিং ফর নন-অ্যাকাউন্ট্যান্টস’ কোর্স, আবেদনের শেষ ২৩ অক্টোবর

- যেসব পেশাজীবীর অ্যাকাউন্টিং বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা অভিজ্ঞতা নেই কিংবা সীমিত, কিন্তু ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাববিজ্ঞান সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন, তাঁদের জন্য এ কোর্স বিশেষভাবে উপযোগী
- কোর্সটিতে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে
- সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে সনদ প্রদান করা হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) পরিচালিত ছয় সপ্তাহব্যাপী সার্টিফিকেট কোর্স ‘অ্যাকাউন্টিং ফর নন-অ্যাকাউন্ট্যান্টস (এএফএনএ), ইনটেক-১২’-এ ভর্তির আবেদন চলছে।
সকালবেলার ক্লাস শুরু হবে ৯টা ৩০ মিনিটে এবং দুপুরের ক্লাস শুরু হবে ২টা ১৫ মিনিটে।
আইবিএর শিক্ষক, দেশের স্বনামধন্য বিজনেস স্কুলের শিক্ষক এবং শিল্প ও ব্যবসা খাতের অভিজ্ঞ পেশাজীবীরা কোর্সটিতে পাঠদান করবেন।
আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং স্বনামধন্যপ্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে আর্থিক তথ্য বিশ্লেষণ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কোর্সটি প্রণয়ন করা হয়েছে।
পাশাপাশি হিসাবব্যবস্থা, আর্থিক বিবরণী, বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ, আর্থিক কার্যসম্পাদন মূল্যায়ন, ব্যয় নির্ধারণ, বাজেট প্রণয়ন, ভ্যারিয়েন্স অ্যানালিসিস, ট্রান্সফার প্রাইজিং এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে হিসাবসংক্রান্ত তথ্যের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





