জাতীয়নিশ্চিত [A]

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস

1 মিনিট পাঠ
এক নজরে
  • এসব কারণে নেপালে বাংলাদেশি দূতাবাস বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ পার্বত্য
  • বার্তায় বলা হয় নেপালে বিশেষত পিসাং, চামে, মানাং
  • টানা বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং তুষারপাতের ফলে অনেক স্থানে সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা ভ্রমণে সব বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কাঠমান্ডুতে বাংলাদেশি দূতাবাস।

পাশাপাশি আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ভ্রমণে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

নেপাল কর্তৃপক্ষ ইতিমধ্যে মানাংয়ের তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাংলা ও ভীমথাংসহ বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করেছে।

এ ছাড়া ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকা ভ্রমণেও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।

কেননা এসব সড়কব্যবস্থা তাৎক্ষণিক বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

যেসব বাংলাদেশি নাগরিক ইতিমধ্যে দুর্ঘটনাপ্রবণ এলাকায় ভ্রমণ করছেন, তাঁদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি নদীর তীর ও ভূমিধসের আশঙ্কাযুক্ত এলাকা এড়িয়ে চলাচল, ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করা এবং ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 4

মন্তব্য দেখুন / লিখুন

মন্তব্য লিখতে চাইলে নিচের ঘরে লিখুন। প্রতিটি মন্তব্য যাচাই করার পরেই প্রকাশিত হয়।