জাতীয়যাচাই চলছে
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথনাটক ও প্রদর্শনীর আয়োজন
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ এই পথনাটকের আয়োজন করে
- পড়াশোনার চাপ, পরিবার ও সমাজের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পেশাজীবন নিয়ে অনিশ্চয়তা—শিক্ষার্থীদের মানসিক চাপের এসব দিক তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে পথনাটক ‘অল ইজ ওয়েল’
- আয়োজকেরা জানান, মানসিক সংকটে পেশাদার সহায়তা নেওয়াকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করা এবং বন্ধু, সহপাঠী ও প্রিয়জনদের জন্য নিরাপদ, সহমর্মী ও বিচারহীন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরাই ছিল নাটকটির মূল উদ্দেশ্য
’ এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে টিএসসির পায়রা চত্বরে দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে নাটকটি প্রদর্শিত হয়।
নাটকটির নির্দেশক মুবাশ্বির মাহমুদ বলেন, ‘আমাদের এই নাটকের মাধ্যমে আমরা সমাজের মানসিক স্বাস্থ্যবিষয়ক ভুল ধারণা ও অসংবেদনশীলতাকে প্রশ্ন করতে চেয়েছি।
মানসিক সংকটে থাকা মানুষকে বিচ্ছিন্ন না করে, বরং তাঁদের বোঝা, পাশে থাকা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়াই আমাদের নাটকের মূল বার্তা।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





