জাতীয়যাচাই চলছে
মহালয়ার মধ্য দিয়ে শুরু দেবীপক্ষ, দুর্গাপূজার ক্ষণগণনা
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- ছয় দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি হবে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে
- পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা
- চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক, কাঁসা ও শঙ্খের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে দেশে পালিত হয়েছে মহালয়া
মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা।
শনিবার (১০ অক্টোবর) মহালয়া উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহানগর সর্বজনীন পূজা কমিটি।
সকাল ৯টায় বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপনের কর্মসূচি নির্ধারিত ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





