একক/আংশিক [A] — একক সূত্রের ওপর ভিত্তি করে — আরও সূত্রে নিশ্চিত হলে পরিপূর্ণ হবে · 1 প্রমাণ · স্কোর 2
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একক সূত্রের ভিত্তিতে বা আংশিক তথ্যে যাচাই — আরও সূত্র না মেশা পর্যন্ত সংক্ষিপ্ত থাকল।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে
সরকার বাসের ভাড়া বাড়িয়েছে, কতটা বাড়ল
এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। সরকার শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণ করে না ট্রাক–কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী অন্য যানবাহনের ভাড়াও স

- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসের ভাড়া বেড়েছে
- দূরপাল্লা, রাজধানীসহ শহরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে
- বিআরটিএ সূত্র জানিয়েছে, এই বাড়তি ভাড়াহার শুধু ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে
এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।
সরকার শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণ করে না
ট্রাক–কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী অন্য যানবাহনের ভাড়াও সরকার ঠিক করে দেয় না
ফলে পণ্যবাহী যানবাহন ও এসি বাসের ক্ষেত্রে বাড়তি ভাড়াহার কার্যকর হবে না
বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন, ৫২ আসনের বড় বাস এবং ৩০ আসনের মিনিবাস ধরে ভাড়াহার নির্ধারণ করা হয়েছে
তবে দূরপাল্লার পথে অনেক পরিবহনে ৫২ আসনের বাসের আসন কমিয়ে আরামদায়ক করা হয়
সে ক্ষেত্রে ভাড়ার তারতম্য হতে পারে
. উদাহরণ হিসেবে বলা যায়, দূরপাল্লার পথে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব আড়াই শ কিলোমিটারের কাছাকাছি
এই পথে ৫২ আসনের বাসের ভাড়া বাড়বে ৪০ টাকার কিছু বেশি
কিন্তু আরামদায়ক করার জন্য ৪০ আসনে নামিয়ে আনা বাসের ভাড়া আরও বেশি বাড়বে
সব ধরনের বাসের ভাড়ার সঙ্গে সড়ক ও সেতুর টোল যুক্ত করা হয়
বিআরটিএ সূত্র বলছে, দূরপাল্লা এবং শহরের কোন পথে, কত দূরত্বে ভাড়া কেমন হবে—এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে
তবে এর জন্য দু–এক দিন সময় লাগবে
এদিকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়াসহ বিভিন্ন টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসে গতকাল সোমবার থেকেই বাড়তি ভাড়া আদায় শুরু করে দিয়েছেন পরিবহন মালিক–শ্রমিকেরা
কোথায় কোথাও ১০০ টাকা কিংবা তারও বেশি ভাড়া বাড়ানো হয়েছে
মন্তব্য দেখুন / লিখুন
মন্তব্য লিখতে চাইলে নিচের ঘরে লিখুন। প্রতিটি মন্তব্য যাচাই করার পরেই প্রকাশিত হয়।


