রবীন্দ্রনাথের ছবিতে কালি, ৪ জনকে ডিবির জিজ্ঞাসাবাদ

- রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রে কালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
- ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সেখানে নেওয়া হয়েছে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শিল্পকলা একাডেমির পাশের দেয়ালে ১০ জন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের গ্রাফিতি আঁকা হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটিকে সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হিসেবে দেখছে পুলিশ।
এদিকে দেয়ালচিত্র নিয়ে বিতর্কের মধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিতার্কিক ডা. আব্দুন নূর তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।
পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সত্যজিৎ রায়ের প্রতিকৃতিও রয়েছে তালিকায়।
গ্রাফিতিতে পশ্চিমবঙ্গের ব্যক্তিত্বদের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়।
তালিকায় বাংলাদেশের আরও ব্যক্তিত্বকে রাখা যেত কি না এবং কোনো নারী ব্যক্তিত্বের প্রতিকৃতি না থাকার বিষয়েও প্রশ্ন ওঠে।
সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে দেয়ালচিত্রগুলো আঁকে ডিএসসিসি।
কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।
আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে এ ধরনের কর্মকাণ্ড উসকানিমূলক পরিস্থিতি তৈরি করতে…
প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি
2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই
- বাংলাদ্রিবিউন-এ একই তথ্য প্রকাশ করেছে↗ বাংলা ট্রিবিউন




