রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ভবন সংস্কার শেষ, দরকার আসবাব ও চিকিৎসার সরঞ্জাম

- এখন প্রয়োজনীয় আসবাব ও চিকিৎসার সরঞ্জাম জোগাড় করতে পারলেই পুরোদমে সেবা কার্যক্রম চালু করা সম্ভব হবে
- চিকিৎসকদের কক্ষ, পরীক্ষা–নিরীক্ষা ও অন্যান্য সেবার জন্য প্রয়োজনীয় আসবাব ও যন্ত্রপাতি জোগাড় করতে হবে
- কেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার কে বলেন, সংস্কারকাজ শেষ হওয়ায় এখন সেবা কার্যক্রমের প্রয়োজনীয় সরঞ্জাম ও আসবাবের ব্যবস্থা করতে হবে
হামলা ও ভাঙচুরের ঘটনার পর এভাবেই সংস্কার করে মিরপুর–১–এর রাড্ডা এমসিএইচ–এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ব্যবহার উপযোগী করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর–১–এর রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যসেবা কেন্দ্রটির মূল ভবনের সংস্কারকাজ শেষ হয়েছে।
প্রধান ফটক পেরিয়ে ভেতরে প্রবেশের পর নতুন করে তৈরি করা হয়েছে টিনের ছাউনি।
কিছু জিনিস উদ্ধার করা গেলেও সেগুলোর ব্যবহারযোগ্যতা যাচাই করা প্রয়োজন।
নাসরিন আখতার আরও বলেন, হামলার পরও টিকা দিতে আসা শিশু, মা ও অন্য সেবাপ্রার্থীদের অনেকে কেন্দ্রে আসছেন।
প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হলে নিয়মিত সেবা কার্যক্রম চালু করা সহজ হবে।
আকাশি নীল ও সাদা রঙে নতুন করে সাজানো হয়েছে ভবন এবং লাগানো হয়েছে নতুন দরজা–জানালা।
ভবনের সামনের ও পেছনের ভাঙা দেয়াল নতুনভাবে ইটের গাঁথুনি দিয়ে নির্মাণ করে প্লাস্টার করা হয়েছে।
পেছনের সীমানাপ্রাচীরেও অর্ধেক দেয়াল তুলে সাদা রং করা হয়েছে।
নতুন করে দেওয়া হয়েছে পানির সংযোগ, বসানো হয়েছে পানির কল।
মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশি অস্ত্র নিয়ে সেখানে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করেন বলে অভিযোগ রয়েছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





