পদ্মার দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ১১

- দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ সুপার আমিনুল ইসলাম কে জানান, এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে
- সন্ত্রাসী তৎপরতা দমন, অবৈধ দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে আনতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে
- পুলিশ জানা গেছে, পদ্মার দুর্গম চরাঞ্চলকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী
অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কুষ্টিয়ায় পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম মুঠোফোনে কে বলেন, তিনি নিজেও অভিযানে অংশ নিয়েছেন।
শুধু কুষ্টিয়ায় নয়; পাশের রাজশাহী, নাটোর, পাবনার চরাঞ্চলেও একই সময়ে অভিযান চালাচ্ছে পুলিশ।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারী, ফিলিপনগর ও মরিচা ইউনিয়ন এবং ভেড়ামারা উপজেলার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
চরের নিয়ন্ত্রণ, বালুমহাল দখল, মাদক ও অস্ত্র চোরাচালান, কৃষিজমির ফসল লুট এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব এলাকায় প্রায়ই গোলাগুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ পরিস্থিতি মোকাবিলা ও চরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে চার জেলার পুলিশ অভিযান চালাচ্ছে।
অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





