দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার

- আপনারা যাতে ভালোভাবে পূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে
- হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে মহানগর পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সাহায্য-সহযোগিতা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, উৎসবের আনন্দে বাড়ির পাশের কোনো গরিব ও অসহায় শিশু যেন খাবার বা নতুন পোশাকের জন্য কষ্ট না পায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে এবং মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





