জাতীয়যাচাই চলছে

উত্তরায় রাজউকের আবাসন প্রকল্পে অবৈধ দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজির অভিযোগ, বাসিন্দাদের মানববন্ধন

প্রকাশিত: 1 মিনিট পাঠ
উত্তরায় রাজউকের আবাসন প্রকল্পে অবৈধ দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজির অভিযোগ, বাসিন্দাদের মানববন্ধন
এক নজরে
  • এ সুযোগে একটি চক্র আবাসিক এলাকার বিভিন্ন স্থানে অবৈধ দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে জড়িত
  • একই সঙ্গে আবাসিক এলাকার খেলার মাঠ, সবুজায়নের স্থান, সড়ক ও ফুটপাতের অবৈধ দখল বন্ধ এবং মাদক ব্যবসা ও চাঁদাবাজি উচ্ছেদের দাবি জানান তাঁরা

আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) অবৈধ দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ তুলে আয়োজিত মানববন্ধনে এ কথাগুলো বলেন মো. জাহাঙ্গীর আলম।

’ বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে রাজউক সমাপ্তির নোটিশ দেওয়ায় আবাসিক এলাকাটি কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে।

বাসিন্দাদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ১০ বছর ব্যয় করেও পুরোপুরি শেষ হয়নি।

রুয়াপের ৬ নম্বর প্রবেশপথের বিপরীতে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক বাসিন্দা অংশ নিয়ে দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে তাঁদের অবস্থান জানান।

‘একটি চক্রের’ সহায়তায় সেখানে মাদক ব্যবসা বিস্তারের অভিযোগও করেন তাঁরা।

‘তারা আমাদের হাঁটার জায়গা দখল করতে চায়, এখানকার ময়লা পরিশোধনাগার দখল করে বাজার বসাতে চায়।

আবাসিক এলাকায় মাদক সেবন ও ব্যবসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বাসিন্দারা।

মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এখানে রুয়াপের ভেতরের এবং বাইরের কয়েকজন মিলে চাঁদাবাজি ও দখলবাজি করতে চায়, আমরা এগুলো চাই না।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।