জাতীয়যাচাই চলছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল

প্রকাশিত: 1 মিনিট পাঠ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল
এক নজরে
  • রূপপুরের প্রথম ইউনিটের চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল
  • ক্রিটিক্যালিটি এমন একটি পর্যায়, যেখানে রিঅ্যাক্টরে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন তৈরি হয়
  • বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এ অনুমোদন দিয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

এ পর্যায়ে প্রথমবারের মতো রিঅ্যাক্টরে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া তৈরি করা হবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গাইডলাইন অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি ওয়ান’ ধাপের পরীক্ষা-নিরীক্ষা প্রায় সফলভাবে সম্পন্ন হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে নেওয়া হবে।

পরবর্তী ধাপে উৎপাদন আরও বাড়িয়ে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের দিকে এগিয়ে যাবে প্রকল্পটি।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।