জাতীয়যাচাই চলছে

১০ লাখ মানুষের ছানি অপারেশনের পরিকল্পনা সরকারের

প্রকাশিত: 1 মিনিট পাঠ
১০ লাখ মানুষের ছানি অপারেশনের পরিকল্পনা সরকারের
এক নজরে
  • ১০ লাখ মানুষকে ছানি অপারেশনের সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি
  • স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চশমার অভাবে যাতে শিশুদের পড়াশোনা এবং কর্মক্ষম মানুষের কাজ ব্যাহত না হয়, সে জন্য আগামী পাঁচ বছরে শিশু ও কর্মক্ষম জনগোষ্ঠীর অন্তত ১ কোটি মানুষের চশমার ব্যবস্থা করা হবে
  • বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপে আইএনজিও ফোরাম ও এনআইওঅ্যান্ডএইচের যৌথ আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান

দেশে আগামী পাঁচ বছরে অন্তত ২ কোটি মানুষের দোরগোড়ায় চক্ষুসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

চক্ষুসেবার মান উন্নয়নে দেশের প্রায় ৮০ শতাংশ চক্ষু চিকিৎসককে ছানি অপারেশনসহ বিভিন্ন উন্নত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের লক্ষ্য শুধু চিকিৎসাসেবা দেওয়া নয়, বরং দৃষ্টিজনিত সমস্যার কারণে শিক্ষা, কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনযাত্রায় যেন কোনো মানুষ পিছিয়ে না পড়েন, তা নিশ্চিত করা।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

আরও পড়ুন