বড়শি ফেলে বড় মাছের অপেক্ষা, ধরতে পারলে মিলবে লাখ টাকার পুরস্কার

- প্রতিযোগিতায় অংশ নিতে ২৬ হাজার টাকা করে টিকিট কিনেছেন ২৬ জন শিকারি
- একজন শিকারির টিকিট ছাড়াও আনুষঙ্গিক আরও ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়
- আজ সকাল ৯টার দিকে ৪ কেজি ৬৭৫ গ্রাম ওজনের একটি কাতলা ধরে শীর্ষ অবস্থানে আছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ইলিয়াছ হোসেন
প্রতিযোগীদের জন্য আছে মোট ৬টি পুরস্কার, যার মূল্য ৪ লাখ ৭০ হাজার টাকা।
সরেজমিনে দেখা গেছে, দিঘির চারপাশে ২৬টি মাচায় বসে তীক্ষ্ণ দৃষ্টিতে মাছ শিকারে ব্যস্ত শিকারিরা।
সমিতিটি প্রতিবছর কয়েকবার মাছ ধরার প্রতিযোগিতা আয়োজন করে।
মাঝেমধ্যে মাচা থেকে ‘বড় মাছ, বড় মাছ’ বলে হইহুল্লোড় করে উঠছেন শিকারি ও তাঁদের লোকজন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলছে।
পৌনে তিন একরের দিঘিটির মালিক কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার (কলেজপাড়া) প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পরিবার।
আজ শুক্রবার সকাল সোয়া ছয়টা থেকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
আয়োজকেরা জানান, শিকারিরা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ থেকে এসেছেন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো




