জাতীয়যাচাই চলছে
মন্ত্র পাঠ করে, ঢাক-শঙ্খ বাজিয়ে দেবীকে আমন্ত্রণের মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- ঢাক, শঙ্খ, ঘণ্টা বাজিয়ে, মন্ত্র পাঠ ও উলুধ্বনির মধ্য দিয়ে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে দুর্গোৎসবের প্রথম দিন ষষ্ঠীপূজা শুরু হয়েছে
- একদিকে চলে পুরোহিতের মন্ত্র পাঠ; অন্যদিকে ঢাক, শঙ্খ, ঘণ্টা বাজতে থাকে
- কৈলাস থেকে বেলতলায় দেবী দুর্গাকে আমন্ত্রণের মধ্য দিয়েই মূলত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে গেছে
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, সারা দেশে এবার ৩৩ হাজার ৮৫১টি দুর্গাপূজা হচ্ছে।
ষষ্ঠীপূজার জন্য আজ সকাল ৯টায় বেলতলায় আসন গ্রহণ করেন পুরোহিত।
আজ শুক্রবার সকাল ৯টায় ঢাকেশ্বরী মন্দিরের মেলাঙ্গনের বেলতলায় ষষ্ঠীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
অঞ্জলি শেষে প্রার্থনায় পুরোহিত বলেন, ‘প্রার্থনা করি, যাতে সকলের মঙ্গল লাভ হয়।
সনাতন ধর্মের শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আজ আসছেন।
অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন।
দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





