বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বায়ক করে কমিটি, সুপারিশ দুই মাসে

- দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে সুপারিশ করতে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার
- প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে
- গত বছর ১৮ অক্টোবর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়
প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি মানুষ যাতায়াত করেন বিমানবন্দর দিয়ে।
আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে আগামী দুই মাসের মধ্যে সুপারিশ প্রণয়ন করতে হবে।
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে কী করণীয়, এ কমিটি সে সুপারিশ করবে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, বিমানবাহিনীপ্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক বছরের ব্যবধানে দুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





