জাতীয়যাচাই চলছে

নিউইয়র্কে অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী

প্রকাশিত: 1 মিনিট পাঠ
নিউইয়র্কে অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী
এক নজরে
  • যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
  • আজ বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘এ দেশের একজন বরেণ্য ব্যক্তি, যিনি নোবেল প্রাইজ পেয়ে দেশের সুনাম অর্জন করে নিয়ে এসেছেন, তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস, তাঁর সাথে অসম্মানজনক আচরণ করেছে এই পরাজিত ফ্যাসিস্টদের দোসররা।

’ একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আছে উল্লেখ করে রিজভী বলেন, ‘এ সরকারকে অস্থিতিশীল করার জন্য, নানাভাবে সরকারের কাজে বাধা দেওয়ার জন্য চক্রান্ত করা হচ্ছে।

গোটা পৃথিবীর বিভিন্ন দেশ যাঁকে সম্মান করে, তাঁকে আপনারা অসম্মান করছেন বিদেশের মাটিতে, তাঁকে হেয় করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তরের অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

’ . জ্বালানিসংকট নিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ হচ্ছে।

বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহ করার পর এখন পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে।

চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া গ্রামে আলমগীর কবিরের বাগানবাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।