জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা

’ রুহুল কবির রিজভী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কারণেই জেএফকে বিমানবন্দরে প্রফেসর ইউনূসের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অপচেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া কিছু পান্ডা।
’ বিবৃতিতে রিজভী জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আওয়ামী দুষ্কৃতকারীদের অসৌজন্যমূলক আচরণের ঘটনায়
’ তিনি বলেন, ‘ড. ইউনূসকে হেনস্তার ঘটনা বাংলাদেশ থেকে পলায়ন করা পতিত ফ্যাসিস্টদের অনুশোচনার অভাব ও দেশবিরোধী কার্যকলাপের ধারাবাহিকতার অংশ।
জেএফকে বিমানবন্দরে শুধু তার প্রতি অসদাচরণ করা হয়নি, বরং বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করা হয়েছে।
বিদেশের মাটিতে সংঘটিত এ অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এ ধারণাকে আরও পাকাপোক্ত করেছে যে, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
ড. ইউনূসের প্রতি এ অসম্মানজনক আচরণ পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিহিংসাপরায়ণ মনোবৃত্তির বহিঃপ্রকাশ।
’ তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির ব্যাপ্তি এখনো আগের মতোই অব্যাহত রয়েছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





