পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছি’

- চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
- আজ দুপুর ১২টায় তিনি আকস্মিক পরিদর্শনে এসে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন
এ জন্য ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৫ জন মেডিক্যাল অফিসার, ৪ জন নার্স, মিডওয়াইফ, ল্যাব টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে শিগগিরই।
’ . স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি।
’ স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ১৫১ শয্যায় হাসপাতালটিকে উন্নীত করার কাজ আগামী ১৫ দিনের মধ্যেই শুরু হবে।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসেছি।
প্রসূতি মায়েদের জন্য ২০টি, নবজাতকের জন্য ২০টি এবং ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যা রাখা হবে।
ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে ১০টি এবং দুই বছরের মধ্যে এখানে দৈনিক ২০ জন রোগী ডায়ালাইসিস করতে পারবে।
ফিজিওথেরাপি সেন্টার হবে একটা পুরুষের জন্য একটি নারীদের জন্য।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের পর দেশব্যাপী হাসপাতালগুলো সরেজমিনে দেখার জন্য যাচ্ছি।
আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা প্রত্যেক উপজেলায় ১৫১ শয্যার বিশিষ্ট হাসপাতাল করতে যাচ্ছি।
আমাকে প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন সরেজমিনে এসে দেখে ব্যবস্থা গ্রহণ করার জন্য।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোগীদের সঙ্গে কথা বলেন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





