জাতীয়নিশ্চিত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর

প্রকাশিত: 1 মিনিট পাঠ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
এক নজরে
  • ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর শুরু হবে
  • অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে, অধিবেশন কত দিন চলবে
  • গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এ অধিবেশন ৯ নভেম্বর ( ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ কার্তিক), সোমবার অনুষ্ঠিত হবে

জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ কার্তিক মোতাবেক ২০২৬ খ্রিষ্টাব্দের ০৯ নভেম্বর রোজ সোমবার বিকাল ০৩:৩০ মিনিটে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ খ্রিষ্টাব্দের ৪র্থ) অধিবেশন আহ্বান করিতেছি।

সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে সংসদ অধিবেশন আহ্বানসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

3টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।