কমিউনিটি ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি, বেতন ২৬ হাজার টাকা

- সংক্ষিপ্ত তথ্য পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (এইচআর-চুক্তিভিত্তিক) পদসংখ্যা: নির্ধারিত নয় .আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮. শিক্ষাগত যোগ্যতা: যেকোনো ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- অন্যান্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা বয়সসীমা: প্রার্থীর বয়স ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট দ্বারা পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
প্রতিষ্ঠানটি ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (এইচআর-চুক্তিভিত্তিক)’ পদে জনবল নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীরা ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে দারুণ দক্ষতা থাকতে হবে।
প্রধান দায়িত্বগুলো গ্রাহকদের আন্তরিক ও দ্রুত সেবা প্রদান করা, প্রতিষ্ঠান–সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়া, হিসাব খোলা, রক্ষণাবেক্ষণসহ ব্যাংকিং সেবায় সহায়তা প্রদান করা।
এ ছাড়া ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা (আমানত, ঋণ, কার্ড, ডিজিটাল ব্যাংকিং ইত্যাদি) সম্পর্কে গ্রাহকদের স্পষ্ট ধারণা দেওয়া, অভিযোগ ব্যবস্থাপনা ও কেওয়াইসিসহ অন্যান্য নিয়ন্ত্রক শর্তাবলি নিশ্চিত করার কাজ করতে হবে।
আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





