জাতীয়যাচাই চলছে

লাখ টাকার টিয়া, ৪০ হাজার টাকার বিড়াল, বাহারি মুরগিসহ আরও যা যা আছে

প্রকাশিত: 1 মিনিট পাঠ
লাখ টাকার টিয়া, ৪০ হাজার টাকার বিড়াল, বাহারি মুরগিসহ আরও যা যা আছে
এক নজরে
  • বিড়ালটিকে কোলে নিয়ে আদর করছিলেন বিক্রেতা শাহ আলম
  • বিড়ালের দাম এত চাওয়া হচ্ছে কেন জানতে চাইলে বলেন, বিড়ালটি পার্সিয়ান জাতের
  • হাটে আসা বিক্রেতাদের অনেকেই দীর্ঘদিন এই ব্যবসা করছেন

সাদা-ক্রিম রঙের লোমশ বিড়ালটি বারবার মাথা ঘুরিয়ে তাকাচ্ছিল চারপাশে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার এলাকায় পোষা প্রাণীর হাটে চোখে পড়ে এমন চিত্র।

ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্রেতা-বিক্রেতারা জড়ো হন এই হাটে।

যেমন উত্তরা থেকে এক জোড়া পার্সিয়ান বিড়াল এনেছেন বেসরকারি চাকরিজীবী মো. নাফিস।

মিরপুরের পোষা প্রাণীর হাট ঘুরে দেখা যায়, শাহ আলী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কের কয়েক কিলোমিটারজুড়ে সারি সারি খাঁচা।

হাটে জায়গা পেয়েছে চীনা হাঁস, দেশি মুরগি, কোয়েল, তিতির, টার্কিসহ আরও নানা ধরনের পাখি ও প্রাণী।

মানুষের ভিড়ের মধ্যে কোথাও চলছে পাখির দরদাম, কোথাও বিড়াল হাতে নিয়ে দেখছেন ক্রেতা।

আবার কেউ খাঁচার সামনে দাঁড়িয়ে শুধু ছবি তুলছেন ও ভিডিও করছেন।

আবার অনেকে শখের বশে বাসায় পাখি পালন করেন, পরে হাটে এসে বিক্রি করছেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।