জাতীয়যাচাই চলছে

নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: জামিন পেলেন প্রধান আসামি শাহরিয়ার

প্রকাশিত: 1 মিনিট পাঠ
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: জামিন পেলেন প্রধান আসামি শাহরিয়ার
এক নজরে
  • রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন
  • নিউগিনি প্রপার্টিজে হামলা ভাঙচুর: আত্মসমর্পণ করে কারাগারে শাহিনুজ্জামান. হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি কেব্‌ল, ক্যামেরা ও ডিজিটাল মিডিয়া সরঞ্জামসহ বিপুল মালামাল লুট করে এবং গাড়ি ভাঙচুর করে
  • মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়

মামলায় উল্লেখ করা হয়, এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুট হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ মানিকদির ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় প্রায় ৫০ জন দুষ্কৃতকারী বেআইনিভাবে ঢুকে হামলা চালায়।

ঘটনার পর রাতেই সালমান মুক্তাদির বিষয়টি নিয়ে একটি ভিডিও প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

‘পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩: পুলিশ . গত ২৮ সেপ্টেম্বর শাহরিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউগিনি প্রপার্টিজের প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।