জাতীয়যাচাই চলছে [A]

শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউস সিলগালা: ডিএনসি

1 মিনিট পাঠ
শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউস সিলগালা: ডিএনসি
এক নজরে
  • বন্ড–সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ গুদামে মজুত রাখার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএনসি

আমদানি করা ২ হাজার ২৫০ কার্টন হাইনেকেন বিয়ার প্রতিষ্ঠানের সফটওয়্যার সিস্টেমে গত ৩ সেপ্টেম্বর ইন বাউন্ড হিসেবে অন্তর্ভুক্ত দেখানো হয়।

রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

অসংগতি ও অনিয়ম শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

এ সময় সফটওয়্যারে এক্স বন্ড দেখানো হলেও ওয়্যারহাউসে ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি ও ৬ বোতল নেমিরফ (ভদকা) পাওয়া যায়।

আজ শুক্রবার ডিএনসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির নেতৃত্বে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সমন্বয়ে গঠিত দলটি গুলশানের টস বন্ড প্রাইভেট লিমিটেড নামের একটি বন্ডেড ওয়্যারহাউসে অভিযান চালায়।

চারতলা ওই প্রতিষ্ঠানের দুটি তলায় কাস্টমসের অনুমোদন–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি বলেও ডিএনসি জানায়।

ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ আজ কে বলেন, ওয়্যারহাউসটি নুরুল ইসলামের।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2