চকবাজারে আগুন: ২৪ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি, ধোঁয়া বের হচ্ছে

- পুরান ঢাকার চকবাজারের মুনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরোলেও আগুন পুরোপুরি নেভানো যায়নি
- চকবাজারে আগুনে পুড়েছে ৭-৮টি গুদাম, ক্ষতি বেশি ছয়তলায়. আগুন লাগা ভবনের ষষ্ঠ তলায় এফ এম লেদার নামে ব্যাগের গুদাম আছে খোরশেদ আলমের
- ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে তারা প্রথম আগুন লাগার খবর পায়
চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে. আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আগুন লাগা ভবনটির সামনে এই প্রতিবেদক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।
এতে মুনসুর খান প্লাজার আশপাশের আরও ১০ থেকে ১৫টি ভবনের কার্যক্রম বন্ধ রয়েছে।
নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত ব্যাগ, কসমেটিকস, ছাতা, আতর ও চার্জারের দোকান।
সরেজমিনে দেখা যায়, অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে মিটফোর্ড হাসপাতালমুখী সড়কটি বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে যেতে না পারায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারছেন না তাঁরা।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো আগুন নেভাতে কাজ করছেন।
একই সঙ্গে ওয়াসার পানিবাহী গাড়িতে করে পানি আনতেও দেখা গেছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





