জাতীয়যাচাই চলছে [A]

শৃঙ্খলা ফেরাতে সরকার কঠোর

1 মিনিট পাঠ
শৃঙ্খলা ফেরাতে সরকার কঠোর
এক নজরে
  • চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদক, জুয়াসহ যেকোনো ধরনের অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের দলীয় পরিচয় যা–ই হোক, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে
  • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু নেতা-কর্মীকে বহিষ্কার এবং কমিটিও বাতিল করা হয়

মা ও শিশুস্বাস্থ্যসেবা দেওয়া প্রতিষ্ঠানটিতে হামলার ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

গতকাল বেলা পৌনে দুইটার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে ফেরদৌসী আহমেদ পদত্যাগপত্র জমা দেন।

গতকালই তাঁর আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী . রাড্ডার ঘটনা অবশ্য বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।

বরং রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দখল, চাঁদাবাজি, হামলা, ভাঙচুর ও রাজনৈতিক পরিচয়ের প্রভাব নিয়ে নানা অভিযোগ সামনে আসছে।

বিশেষ করে সেপ্টেম্বরের শেষ দিকে একের পর এক অপরাধের ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে জায়গা দখলের উদ্দেশ্যে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ- এফপি সেন্টারের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং লুটপাট করা হয়।

মিরপুরের বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা যখন ঘটে, প্রধানমন্ত্রী তারেক রহমান তখন জাতিসংঘে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরবের বার্তা দিয়ে দেশে ফিরেই তাঁকে মুখোমুখি হতে হয় দলের কিছু নেতা-কর্মীর সামাজিক অপরাধের বিব্রতকর ঘটনায়।

গত বুধবার রাতেই জানা যায়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

চব্বিশের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ও সমালোচনা চলে আসছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি করতে পারেনি।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2