তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের

গুম ও ক্রসফায়ারের পৃথক অভিযোগে গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা লে.ক. (অবসরপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ তিনি তারেক সাঈদকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার সুযোগ দিতে আদালতের কাছে আবেদন জানান।
উভয় পক্ষের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ তারেক সাঈদকে যথাযথ চিকিৎসা দিতে কিশোরগঞ্জ কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
গত ১৬ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ কারাগারে চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদকে কয়েকজন কারারক্ষী শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী মো. রুবেল মিয়া।
আজকের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মো. রুবেল মিয়া আদালতকে বলেন, গত ১৬ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ কারাগারে তারেক সাঈদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
মুন্সিগঞ্জ জেল সুপারের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেন।
বর্তমানে তিনি গুম–খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার আসামি।
এদিকে মুন্সিগঞ্জ কারাগারে তারেক সাঈদের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আজ আদালতে আরেকটি আবেদন করেন তাঁর আইনজীবী
রাষ্ট্রপক্ষ থেকে যুক্তি তুলে ধরে এই আবেদনের বিরোধিতা করা হয়।
এ ছাড়া তারেক সাঈদ নারায়ণগঞ্জের সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং কনডেম সেলের বন্দী।
এ ধরনের আসামিকে যখন-তখন ঢাকা মেডিকেল কিংবা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা–নেওয়া করা সমীচীন নয়।
উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল বলেন, তারেক সাঈদের মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে।
প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি
2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 4
- বাংলাদ্রিবিউন-এ একই তথ্য প্রকাশ করেছে↗ বাংলা ট্রিবিউন
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





