জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১৫ শিশুসহ নিহত ১৩৯, নিখোঁজ ৮৪

- কোইস্যাক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, নিহতের ১৩৯ জনের হিসাবের মধ্যে শুধু তাদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মরদেহ জিবুতির কর্তৃপক্ষ দাফন করেছে
- রোববার এক বিবৃতিতে আইওএম জানায়, বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে জিবুতির পূর্ব উপকূলের গুহেরে এলাকার কাছে নৌকাটি ডুবে যায়
- অভিবাসীদের কেউ কেউ নিজেরাই তাদের স্বজন বা সহযাত্রীদের দাফন করেছেন
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিলেন।
জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালির সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ মাত্র ২০ কিলোমিটার।
আফ্রিকার হর্ন অঞ্চলের দেশগুলো থেকে হাজারো অভিবাসী এই পথ ব্যবহার করে ইয়েমেনে প্রবেশের চেষ্টা করেন।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে।
জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেকজান্দ্রে কোইস্যাক বলেন, জরুরি সহায়তা দিতে তাদের কর্মীরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছেন।
প্রাণহানির এই ঘটনাকে তিনি ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেন।
উন্নত জীবিকা, কর্মসংস্থান ও নিরাপত্তার আশায় অনেক অভিবাসী এই সমুদ্রপথ পাড়ি দিয়ে উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করেন।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ এবং গত মাসে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





