‘বাংলাদেশের মতো সহিংসতার মাধ্যমে’ সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে আন্দোলনকারীরা: রাজনাথের অভিযোগ

- ভারতের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, দেশের যুবসমাজকে ‘অরাজক রাজনীতির ঘুঁটি’ বানানোর চেষ্টা করা হচ্ছে এবং ‘বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’ করা হচ্ছে
- ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক সুযোগ নেওয়ার অভিযোগ এনে তাঁর তীব্র সমালোচনা করেছেন
একই সঙ্গে তিনি ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ বিক্ষোভকে আক্রমণ করে বলেছেন, ‘বাংলাদেশের আন্দোলন থেকে তারা অনুপ্রাণিত হয়ে সহিংসতার মাধ্যমে সরকার পরিবর্তন করতে চাইছে।
’ রাজনাথ আন্দোলনকারীদের বক্তব্যের দিকে ইঙ্গিত দিয়ে দাবি করেন, তারা প্রকাশ্যে বলছে, সরকার পরিবর্তনের জন্য তারা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়েছে।
রাজনাথ কংগ্রেসের কঠোর সমালোচনা করে আরও বলেন, গান্ধী নাম ব্যবহার করার মতো সব নৈতিক অধিকার হারিয়েছেন দলটির নেতারা।
আজ এক সংবাদ সম্মেলনে রাজনাথ বলেন, ‘কংগ্রেস এবং তাদের মিত্রদের ব্যবহৃত “রেজিম চেঞ্জ” বা “সরকার পরিবর্তন”-এর মতো শব্দগুলো থেকেই স্পষ্ট বোঝা যায়, তাদের এই লড়াই নির্বাচনী সংস্কারের জন্য নয়।
বাংলাদেশের মতো করে এখানেও ক্ষমতার পালাবদলের চেষ্টা চলছে…।
’ বিরোধীদের ওপর আক্রমণ করে লক্ষ্ণৌয়ে আজ কথা বলার সময় রাজনাথ বলেন, বর্তমানে চলা এই আন্দোলন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) কিংবা ভোটার তালিকার বিশেষ সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে নয়।
অন্য আরেকজন রাজপথের অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানোর কথা বলছে।
এ থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তাদের একমাত্র উদ্দেশ্য হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





