ছাত্র আন্দোলনের নতুন মুখ কে এই নেহা বোরা?

- ছাত্র আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছেন বামপন্থী সংগঠনের নেত্রী নেহা
- দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে যন্তর মন্তরে সিজেপির ডাকা আন্দোলনের প্রেক্ষিতে শনিবার ১০ অক্টোবর আরেকবার দিল্লির পথে নামেন নেহা
- এদিকে, দিল্লিতে অবতরণের পরই বিমানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা আটক হন দিল্লি পুলিশের হাতে
২০২৬ সালে দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে বিক্ষোভে যোগ দিয়ে জাতীয় স্তরে পরিচিতি পান তরুণ প্রজন্মের আন্দোলনে অন্যতম মুখ নেহা।
যন্তর মন্তরে আরশোলাদের (ককরোচ জনতা পার্টি) আন্দোলনে গোড়া থেকে তিনি জুড়ে ছিলেন।
ছাত্র আন্দোলন করতে গিয়ে আটক হয়েছেন, গায়ে ছোড়া হয়েছে কালি, এসেছে প্রাণনাশের হুমকিও।
সংঘাত, হুমকি আর বাধার মুখেও থামতে নারাজ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভানেত্রী।
কখনও সরাসরি কেন্দ্রকে চ্যালেঞ্জ, কখনও আবার ভোটাধিকাররক্ষার দাবিতে পুলিশের ব্যারিকেডে উঠে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
কখনও আবার প্রকাশ্যে উমর খালিদের মুক্তির পক্ষে সমর্থন জানাচ্ছেন।
নিট ইউজি প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে সরকারের দায় স্বীকার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গোটা জুলাই মাস সক্রিয় ছিলেন নেহা ও তাঁর সহযোগীরা।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





