আন্তর্জাতিকযাচাই চলছে

পিটিআইয়ের লংমার্চ: রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

প্রকাশিত: 1 মিনিট পাঠ
পিটিআইয়ের লংমার্চ: রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি
এক নজরে
  • পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদমুখী লংমার্চ ঘিরে উত্তেজনার মধ্যে গতকাল শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়
  • ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী, জেলায় পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে
  • গত ১৮ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা গোয়েন্দা কমিটির (ডিআইসি) বৈঠকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও অন্যান্য অবকাঠামোর ওপর সম্ভাব্য হুমকির বিষয়ে ডেপুটি কমিশনারকে সতর্ক করা হয়।

এ উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও গোষ্ঠী লোকজনকে সংগঠিত করছেন বলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার কথাও জানিয়েছে জেলা গোয়েন্দা কমিটি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার নাদিম নাসির জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার কথা উল্লেখ করে এ ঘোষণা দেন।

এসব হুমকি মানুষের জীবন, সরকারি-বেসরকারি সম্পদ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিপুল জনসমাগম, বিক্ষোভ ও বিশৃঙ্খল জমায়েতের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা রয়েছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।