রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে অনেকে আহত, ফ্লাইট চলাচল ব্যাহত

- সৌদি সরকারের সংবাদমাধ্যম দপ্তর এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আজকের বিস্ফোরণ সম্পর্কে জানতে চেয়েছিল রয়টার্স
- ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো বাতিল করা হয়েছে
- জানিয়েছে, দুই দিন আগে একই বিমানবন্দরে হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার বিস্ফোরণে অনেক মানুষ আহত হয়েছেন।
কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতির’ কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় তারা সৌদির রাজধানীগামী ও সেখান থেকে ছেড়ে আসা ফ্লাইট বাতিল করেছে।
বার্তা সংস্থা জানিয়েছে, রিয়াদের এক বাসিন্দা অন্তত দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।
বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।
দুই প্রত্যক্ষদর্শী এবং ঘটনা সম্পর্কে জানেন, এমন দুই ব্যক্তির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে।
সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজও রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে।
আজ রিয়াদ বিমানবন্দরের ঘটনা এমন সময়ে ঘটল, যখন ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবে বেড়েছে।
এখন পর্যন্ত হুতিরা আগের হামলাগুলোর দায় স্বীকার করলেও আজকের বিস্ফোরণ নিয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি।
ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী চলতি মাসের শুরুতে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





