মাইক্রোসফটসহ শীর্ষ আইটি ফার্মের গ্রিন কার্ড স্থগিত

- মাইক্রোসফটসহ বড় আইটি ফার্মগুলোর গ্রিন কার্ড স্থগিতের পাশাপাশি হার্ভার্ড-স্ট্যানফোর্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন
- আমেরিকানদের চাকরি রক্ষার দোহাই দিয়ে টেক জায়ান্ট মাইক্রোসফট ও অ্যাডোবিসহ প্রধান আইটি কোম্পানিগুলোর গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন
- ভ্যান্স বলেন, এক্সচেঞ্জ-ভিজিটর ভিসার অপব্যবহার করে কম বেতনে বিদেশি কর্মী নেওয়ার অভিযোগে হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড, ব্রাউন এবং এমআইটি-সহ ৯টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে
” তিনি বলেন, মাইক্রোসফট গত বছর ৬ হাজার আমেরিকান কর্মীকে ছাঁটাই করলেও ৬ হাজার ৩০০টি এইচ-১বি ভিসা এবং প্রায় ৩ হাজার গ্রিন কার্ডের সুযোগ নিয়েছে।
এদিকে ভারতীয় আইটি শিল্প সংস্থা ‘নাসকম’ জানিয়েছে, তাদের প্রযুক্তি কোম্পানিগুলো এইচ-১বি ভিসার ওপর নির্ভরতা অনেকাংশে কমিয়েছে।
পাশাপাশি ভিসার অপব্যবহারের অভিযোগে হার্ভার্ড ও স্ট্যানফোর্ডসহ যুক্তরাষ্ট্রের নয়টি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়েও তদন্ত শুরু করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ট্রাম্প প্রশাসনের এই দুই পদক্ষেপে বিদেশি প্রযুক্তি কর্মীদের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের পথ যেমন রুদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে, তেমনি মার্কিন গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়গুলোও বড় ধরনের চাপের মুখে পড়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স অভিযোগ করে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের চেয়ে বেশি এই ব্যবস্থার অপব্যবহার আর কোনো কোম্পানি করেনি।
মার্কিন শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, স্থায়ী লেবার সার্টিফিকেশন প্রক্রিয়ায় সবচেয়ে বড় আবেদনকারী মাইক্রোসফট।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





