আন্তর্জাতিকযাচাই চলছে

বাংলাদেশে স্টারলিংক সেবা চালুর দিন ভারতের ‘অলিগার্কদের’ ওপর কেন খেপলেন ইলন মাস্ক

প্রকাশিত: 1 মিনিট পাঠ
বাংলাদেশে স্টারলিংক সেবা চালুর দিন ভারতের ‘অলিগার্কদের’ ওপর কেন খেপলেন ইলন মাস্ক
এক নজরে
  • ভারতের যেসব এলাকায় প্রচলিত টেলিযোগাযোগ নেটওয়ার্ক পৌঁছায়নি, সেখানে সংযোগ দিতে স্টারলিংক প্রয়োজন, এমন একটি পোস্টের জবাব দিচ্ছিলেন ইলন মাস্ক
  • গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ মন্তব্য করেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ও মালিক ইলন মাস্ক

ভারতে নিজের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট–সেবা স্টারলিংকের যাত্রা বিলম্বিত হওয়ার জন্য দেশটির কিছু অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবেরদের দায়ী করেছেন ইলন মাস্ক।

মাস্ক পোস্টে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কিছু অলিগার্ক আমাদের আটকে দিচ্ছেন, যাতে ভারতীয় জনগণের ওপর তাঁদের একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় থাকে।

রিলায়েন্স জিও প্রায় ১ হাজার ৬০০টি লো-আর্থ-অরবিট বা এলইও স্যাটেলাইটের (পৃথিবীর তুলনামূলক নিচু কক্ষপথে থাকা উপগ্রহ) নিজস্ব নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে।

মাস্কের পোস্টের জবাবে ভারতের যোগাযোগ মন্ত্রণালয় বলেছে, লাইসেন্স পাওয়া তিনটি অপারেটরই নিয়ন্ত্রক অনুমোদনের ক্ষেত্রে মোটামুটি একই পর্যায়ে রয়েছে।

ভারতে বাণিজ্যিক কার্যক্রম শুরুর জন্য চার বছর ধরে অপেক্ষা করছে স্টারলিংক।

’ ভারতে স্টারলিংকের বাইরে এখন পর্যন্ত আরও দুটি প্রতিষ্ঠানের স্যাটেলাইটের মাধ্যমে বৈশ্বিক ব্যক্তিগত মোবাইল যোগাযোগসেবা (জিএমপিসিএস) দেওয়ার লাইসেন্স রয়েছে।

ভারত সরকার বলেছে, স্যাটেলাইট-সেবার অনুমোদন প্রক্রিয়ায় কোনো অন্যায্য আচরণ করা হচ্ছে না।

কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগকে মন্ত্রণালয় ‘ভিত্তিহীন ও ভুল ধারণাপ্রসূত’ বলে উল্লেখ করেছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।