পবিত্র মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

- মক্কার একটি মসজিদের ভেতর তাঁরা অনৈতিক ও অশালীন কাজে লিপ্ত হলে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করেছিল
- এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পবিত্র মসজিদের নিরাপত্তা রক্ষায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শরিয়াহ আইন কার্যকর করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে
- দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মসজিদের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি যে পরিস্থিতিতে এ অপরাধ সংঘটিত হয়েছে, তার ওপর ভিত্তি করে বিচারক এ কঠোরতম শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেন।
সংশ্লিষ্ট জানা গেছে, গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্ত শেষে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে আদালতে পাঠানো হয়।
শরিয়াহ আইনের অধীন ‘তাআজির’ (বিচারকের স্বেচ্ছাধীন শাস্তি) বিধানের আওতায় আদালত অপরাধের গুরুত্ব বিবেচনা করে উভয়ের মৃত্যুদণ্ডের আদেশ দেন।
একই সঙ্গে পবিত্র স্থানে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আদালতের এ রায় পরে উচ্চতর বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বহাল রাখলে তা চূড়ান্ত রূপ লাভ করে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো




