ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৫, আহত ১৬

- ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ জানান, হামলায় প্রাসাদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ও বেসামরিক কর্মচারীদের মধ্যে ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন
- ইয়েমেনের সরকারি বাহিনীর কমান্ড সেন্টারে তিনটি ও সৌদি নেতৃত্বাধীন জোটের সদর দপ্তরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে
- নাম প্রকাশ না করার শর্তে ওই মন্ত্রী জানান, এডেনের আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ চত্বরে অবস্থিত কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে গতকাল বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা।
গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র আকার ধারন করার পর এই প্রথম প্রেসিডেন্ট প্রাসাদ চত্বরে হামলা হলো।
হামলায় ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কমান্ড সেন্টার আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন মন্ত্রী।
কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধ তীব্র আকার ধারন করেছে।
দেশটিতে সৌদি–সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের কার্যক্রম এ প্রাসাদ থেকে পরিচালিত হয়।
২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
র এক সাংবাদিক হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেছেন।
ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া আল-জিনদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামলার নিন্দা জানিয়েছেন।
ইয়েমেন কর্তৃপক্ষ জানায়, হামলার সময় প্রধানমন্ত্রী শায়া আল-জিনদানি প্রেসিডেন্ট প্রাসাদ চত্বরে উপস্থিত ছিলেন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





