ওপেনএআই কার্যালয়ে গোপন রেকর্ডিং ডিভাইস: গ্রেপ্তার সৌদি কর্মী

- এফবিআইয়ের অভিযোগে বলা হয়েছে, বুড়ো আঙুলের আকারের ছোট এই ডিভাইসটিতে একটি মাইক্রোফোন ছিল, যা একটি ক্যামেরার সঙ্গেও যোগ করা যেত
- বুধবার (১৪ অক্টোবর) আদালতে প্রকাশিত নথিতে বলা হয়, গত ১২ অক্টোবর স্ত্রী ও পরিবারের আরেক সদস্যকে নিয়ে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা ছিল আলফোজানের
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি ওপেনএআইয়ের নির্বাহী কনফারেন্স রুমে গোপনে অডিও রেকর্ডার বসানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই
তদন্তকারীদের দেওয়া তথ্য অনুসারে, ৩০ সেপ্টেম্বর স্যান ফ্রান্সিসকোতে ওপেনএআইয়ের একটি ভবনের নির্বাহী কনফারেন্স রুমের টিভির পেছনের ইউএসবি পোর্টে একটি রেকর্ডিং ডিভাইস দেখতে পাওয়া যায়।
পুরো ডিভাইসটি আড়াল করতে পেঁচিয়ে রাখা হয়েছিল টয়লেট পেপার।
পরবর্তীতে আলফোজানের ব্যক্তিগত ব্যাগ তল্লাশি করে প্রায় একই ধাঁচের আরেকটি কাস্টমাইজড ডিভাইস উদ্ধার করেন তদন্তকারীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআই বলেছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে ও ডিভাইসটি কোথায় থেকে এসেছে তা শনাক্ত করতে তারা নিজস্ব এআই মডেল ব্যবহার করেছে।
এ নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি দূতাবাস।
এক বিবৃতিতে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, আবদুল রহমান আলফোজান তার নিয়োগকারী কোম্পানির সুপার ইন্টেলিজেন্স প্রযুক্তি সম্পর্কিত সংবেদনশীল কথা গোপনে ধারণ
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





