যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার বাড়ানোর শঙ্কা

- এতে সুদের হার আরও বাড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে
- বাড়িতে খাওয়ার জন্য কেনা খাদ্যপণ্যের দাম ০.১ শতাংশ কমলেও রেস্তোরাঁয় খাবারের দাম বেড়েছে ০.২ শতাংশ
- ডিজেলের দাম প্রতি গ্যালন ৬.২৯ ডলারে পৌঁছেছে, যা এক মাস আগে ছিল ৬.২৩ ডলার
বুধবার (১৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো (বিএলএস) প্রকাশিত ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) প্রতিবেদনে বলা হয়, আগস্টে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৩.৪ শতাংশ।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ৪.৩৩ ডলার।
গত বছরের একই সময়ের তুলনায় কম্পিউটার সফটওয়্যার ও আনুষঙ্গিক পণ্যের দাম বেড়েছে ২৮ শতাংশ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের আগে মূল্যবৃদ্ধির এই চাপ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসনের।
অর্থনৈতিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের প্রধান অর্থনীতিবিদ কাইল মুর বলেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের প্রভাবও পণ্যের দামে পড়ছে।
বিনিয়োগ প্রতিষ্ঠান প্যারাবেলাম ইনভেস্টমেন্টের প্রধান রামি ক্যাসিসের মতে, ডেটা সেন্টার, এআই প্রতিষ্ঠান ও নতুন মডেল তৈরিতে বিপুল অর্থ বিনিয়োগের কারণে এ খাতের ব্যয় বাড়ছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





