আন্তর্জাতিকযাচাই চলছে
ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে ব্রাসেলসে বিক্ষোভ-সংঘর্ষ
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- শুক্রবার (১০ অক্টোবর) দেশটির সমাজতান্ত্রিক ট্রেড ইউনয়নের ডাকা বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ
- লিয়েজে ২০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন
- পুলিশ জানিয়েছে, যারা জনজীবনে সমস্যা সৃষ্টি করছে, তারা ব্যয় সংকোচন বিরোধী সমাবেশের সঙ্গে যুক্ত নয়
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং সরকারের বাজেট সংকোচন নীতির প্রতিবাদে হাজার হাজার মানুষ সমাবেশ করে।
পুলিশের ধারনা, এ বিক্ষোভে প্রায় ৩০ হাজার মানুষ সমবেত হয়েছিল।
এসময় কালো পোশাক পরা ও মুখোশধারীরা ব্রাসেলসের কেন্দ্রীয় রেলস্টেশনে পুলিশের দিকে পাথর ও আতশবাজি নিক্ষেপ করে।
এ সময় দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





