রিয়াদকে আর নিরাপদ মনে করছে না প্রবাসীরা, হুতিদের হামলায় সৌদির ভাবমূর্তি প্রশ্নের মুখে

- গত শনিবারে ইয়েমেনের হুতিরা ‘কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে’ হামলা চালালে অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন
- মধ্যপ্রাচ্যে নানা দেশের মধ্যে অশান্তি সত্ত্বেও সৌদি আরব দীর্ঘদিন ধরেই নিজেকে এক নিরাপদ আশ্রয়স্থল হিসেবে উপস্থাপন করে আসছিল
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘আল আখবারিয়া’-তে প্রচারিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওমরাহর জন্য মক্কায় যাওয়ার অপেক্ষায় থাকা সাদা পোশাক পরিহিত যাত্রীরা আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করছেন।
সাত বছর ধরে রিয়াদে বসবাসরত ৩৯ বছর বয়সী যুক্তরাজ্যের নাগরিক বিলাল মিডল ইস্ট আইকে বলেন, ‘ওমরাহ বা হজ করতে বের হয়ে কেউ যেন এভাবে জীবনের ঝুঁকিতে না পড়েন।
’ বিলাল আরও বলেন, কয়েক বছর আগে যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট যা-ই করে থাকুক না কেন, হুতিরা কোনোভাবেই এই ঘটনাকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে উপস্থাপন করতে পারে না।
সাধারণ মানুষের ওপর হামলার কোনো যৌক্তিকতা নেই এবং একটি বেসামরিক স্থাপনায় আঘাত হানার পক্ষে তারা কোনো যুক্তিই দাঁড় করাতে পারে না।
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসা, পর্যটন ও বিনিয়োগের জন্য নিরাপদ গন্তব্য হিসেবে সৌদি আরব যে ভাবমূর্তি তৈরি করেছিল, এই হামলা তার মূল ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে।
গত রোববার সৌদি আরবে অনুষ্ঠিত জ্বালানি সম্মেলনে হাতে গোনা মাত্র কয়েকজন প্রতিনিধি অংশ নেন।
তা ছাড়া মাত্র দুই সপ্তাহ পরই সৌদি আরবের সবচেয়ে বড় ব্যবসায়িক ইভেন্ট ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





