আন্তর্জাতিকযাচাই চলছে

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধান শুরুর ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত: 1 মিনিট পাঠ
গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধান শুরুর ঘোষণা ট্রাম্পের
এক নজরে
  • পাশাপাশি দুটি নতুন সামরিক ঘাঁটি এবং ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের পথও খুলেছে
  • গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করতে ট্রাম্পের অস্বীকৃতিকে কেন্দ্র করে প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে উত্তেজনা চলছিল
  • চুক্তির আওতায় দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে

গ্রিনল্যান্ডে ব্যাপকভাবে তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান শুরুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত তথ্য , নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প।

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব বিবেচনায় গত মাসে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে নিরাপত্তা চুক্তি করেন ট্রাম্প।

নতুন চুক্তির নিরাপত্তাগত সুবিধারও প্রশংসা করেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ওপর ভবিষ্যতে যেকোনো আকাশপথের হামলা গ্রিনল্যান্ডের ওপর দিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, সেখানে মার্কিন প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ যেকোনো ধরনের অস্ত্রের হুমকি মোকাবিলা করতে পারবে।

এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য নিয়ে ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের নেতাদের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।