আন্তর্জাতিকযাচাই চলছে
উচিটা বাংলাদেশি কমিউনিটির পিকনিক, যেন তিন প্রজন্মের উৎসব
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উচিটা শহরে গত শনিবার ওয়ার্টসন পার্কে প্রকৃতির ছায়াঘেরা মনোরম পরিবেশে ‘উচিটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন’–এর বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে
- দিনশেষে আয়োজকদের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম টিপু উচিটা কমিউনিটিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও সুন্দর আয়োজনের প্রত্যাশা রেখে সমাপ্তি টানেন
- খাসির রেজালা, মুরগির রোস্ট ও সুস্বাদু মুগডাল দিয়ে জম্পেশ খাওয়া শেষে যারপরনাই খুশিতে দাদা খোকন জুনিয়র খোকনের জন্মোৎসবের কেক কেটে শত শত বাংলাদেশি কমিউনিটিকে মিষ্টিমুখ করালেন
প্রবাসে শত ব্যস্ততার মধ্যে সময় বের করে বাঙালি আবহে আনন্দে মেতে ওঠা বাংলাদেশিদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য।
দিনভর বিভিন্ন রকমের ফ্যান গেমে ব্যস্ত রাখতে আয়োজকদের পক্ষ থেকে করা হয়েছে নানা রঙের আয়োজন।
দুপুর ১২টা থেকে যে যার মতো বাঙালিয়ানা সাজে সেজেগুজে পার্কে জড়ো হতে থাকেন।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা যায়, নব্বইয়ের দশকের শুরু থেকে প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ বাসা থেকে খাবার নিয়ে বছরে একবার একত্র হয়ে ছোট আকারে ‘পোটলাক’ করতেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে মিলিনিয়ালসরা স্মার্ট ডিভাইস টেবিলে রেখে নতুন প্রজন্মদের (জেনারেশন আলফা) হাত ধরে প্রকৃতির কাছে নিয়ে যেতে দেখা যায়।
সব মিলে এবারের আয়োজন ছিল স্মৃতিতে ধরে রাখার মতো অন্য রকম।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো




