আন্তর্জাতিকযাচাই চলছে
বোমা হামলার হুমকিতে এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- বোমা হামলার হুমকির পর জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে জয়পুরে
- বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি নির্ধারিত গন্তব্য দিল্লি থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে অবতরণ করে
- এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলার হুমকি পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করে
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার এআই ২০৩০ ফ্লাইটটি।
উড়োজাহাজটি অবতরণের পর সতর্কতার সঙ্গে যাত্রীদের নামার জন্য সিঁড়ি স্থাপন করেন নিরাপত্তাকর্মীরা।
কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করার পর যাত্রী ও ক্রুদের নামার অনুমতি দেওয়া হয়।
উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ছিনতাইয়ের মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে সাধারণত যে ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়, একই ধরনের ব্যবস্থা কার্যকর করা হয়।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





