আন্তর্জাতিকযাচাই চলছে

জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প

প্রকাশিত: 1 মিনিট পাঠ
জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প
এক নজরে
  • ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রে জনমতও ট্রাম্পের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে
  • পোস্টে ট্রাম্প বলেন, হুতিরা দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর আবার হামলা শুরু করেছে
  • অ্যাসোসিয়েটেড প্রেস ও এনওআরসির সাম্প্রতিক এক জরিপে প্রায় ৭০ শতাংশ উত্তরদাতা বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি অথবা এ যুদ্ধের পক্ষে যথেষ্ট যুক্তি ছিল না

সৌদি আরবের তেল অবকাঠামোয় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, এমন অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প লেখেন, হুতিদের কেউ একজনের বোঝানো উচিত যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়বে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

একই সঙ্গে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হামলা আরও জোরদার হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইরানের অর্থনৈতিক পরিস্থিতি ও সামরিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করেন তিনি।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।