বাড়িতে ট্রাম্প প্রশাসনের তল্লাশির পর ইলহান বললেন, ‘আমি চুপ থাকব না’

- ইলহান তাঁর বাড়িতে তল্লাশি অভিযানকে ট্রাম্পের ‘রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শন প্রচারণার সর্বশেষ উসকানি’ বলে অভিহিত করেছেন
- মিনেসোটা অঙ্গরাজ্যের এই কংগ্রেস সদস্য নিয়মিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রোষের লক্ষ্যবস্তু হন
- অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটের তথ্য অনুযায়ী, সেখানে এরই মধ্যে ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ ভোট দিয়েছেন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা গত সোমবার ভোরে ওয়াশিংটন ডিসি এলাকায় ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরের বাড়িতে তল্লাশি চালিয়েছে।
গত সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছে, অপরাধমূলক ঘটনার তদন্তকারী হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের শাখা হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) তদন্তকারীরা বিচার বিভাগের আবেদনের ভিত্তিতে আদালতের অনুমোদন পাওয়া একটি তল্লাশি পরোয়ানা কার্যকর করেছেন।
কোনো ভুল করবেন না: এটি রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করা এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা।
১০ বছর ধরে ট্রাম্প আমাকে টার্গেট করে ভিত্তিহীন মিথ্যাচার ও কুৎসা রটিয়ে গেছেন।
ডিওজের একজন মুখপাত্র বলেন, ‘এই অভিযান চলমান একটি কেন্দ্রীয় ফৌজদারি তদন্তের অংশ।
নির্বাচনের এত কাছাকাছি সময়ে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিচার বিভাগের এমন কঠোর তদন্তমূলক পদক্ষেপ নেওয়া অস্বাভাবিক।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





