আন্তর্জাতিকযাচাই চলছে

আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার বন্ধ করল তালেবান

প্রকাশিত: 1 মিনিট পাঠ
আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার বন্ধ করল তালেবান
এক নজরে
  • আফগানিস্তানে এফএম রেডিও নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত বিবিসির সব ধরনের সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিয়েছে তালেবান সরকার

এ বিষয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিবিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের জন্য আফগানিস্তানের লাখ লাখ মানুষ বিবিসির ওপর নির্ভর করেন।

’ পশতু, দরি ও ইংরেজিতে শর্টওয়েভ এবং মিডিয়ামওয়েভে রেডিও ও অনলাইনের পাশাপাশি স্যাটেলাইটের মাধ্যমে আফগানিস্তানের শ্রোতাদের জন্য নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বিবিসি।

’ ২০২১ সালে তালেবান আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় আসার পর দেশের গণমাধ্যমের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করে।

১৯৮১ সাল থেকে আফগানিস্তানে বিবিসি আফগান সার্ভিস কার্যক্রম পরিচালনা করে আসছিল।

সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বারবার বিধি লঙ্ঘনের কারণে বিবিসির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খুবাইব ঘুফরান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘বিবিসি ক্রমাগত কিছু নিয়ম লঙ্ঘনের কারণে আপাতত দেশজুড়ে এর সমস্ত কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণ মানুষ কিছু সামাজিকমাধ্যম ব্যবহার করতে পারলেও দেশের একটি বড় অংশে বিদ্যুত নেই, সাক্ষরতার হারও কম, যা তথ্য পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।