পূজায় সম্প্রীতি রক্ষা ও জনস্বার্থে এনসিপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

- সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত করে ১৩ অক্টোবরের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে
- এ ছাড়া জনসংশ্লিষ্ট এসব ইস্যুতে ৩০ অক্টোবর শাহবাগে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে
- পাশাপাশি আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি
একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ এবং শাহবাগে প্রতিবাদ সমাবেশের মতো একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
আসন্ন শারদীয় দুর্গাপূজায় রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাঠে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।
রোববার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির দলীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভার অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে—আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা এবং চাকরিতে নিয়োগ–বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে কর্মসূচি।
এসব দাবিতে ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে এনসিপি।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সভা সঞ্চালনা করেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





