চট্টগ্রামে কিশোর গ্যাং ও মাদকের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের পর মুরাদ গ্রেপ্তার

- চট্টগ্রামের বাকলিয়ায় মাদক কারবারের আধিপত্য নিয়ে সংঘর্ষের মামলার প্রধান আসামি এক পক্ষের নিয়ন্ত্রক মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ
চট্টগ্রামের বাকলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষের পর পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে মাদক ব্যবসায়ী ও মুরাদ বাহিনীর প্রধান মোহাম্মদ মুরাদকে।
‘মাদক কারবারের আধিপত্য’ নিয়ে রোববার রাতে বাকলিয়া থানার সৈয়দ শাহ লেইনে স্থানীয় মুরাদ ও জসীম বাহিনীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
”মুরাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদকসহ অন্তত ১৬টি মামলা আছে বলে পুলিশ তথ্য দিয়েছে।
পটিয়া উপজেলা থেকে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য দিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) সাজ্জাদ হোসেন।
সহকারী কমিশনার সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পরপর এক পক্ষের নিয়ন্ত্রক জসীমকে গ্রেপ্তার করা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে দুই সহযোগী সুমন ও রুহুল আমিনসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় সোমবার বাকিলিয়া থানায় পুলিশ বাদি হয়ে মামলা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাঠিসোটা নিয়ে সড়কের ওপর দুই পক্ষ অবস্থান নেয়।
একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- বিডি নিউজ২৪-এ একই তথ্য প্রকাশ করেছে↗ বিডিনিউজ২৪





